• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৬:২৫ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

খেলনা বন্দুক নিয়ে মহড়া দেয়া ২ তরুণের বিরুদ্ধে মামলা

২৯ আগস্ট ২০২৬ রাত ০৮:৩৩:৪৩

খেলনা বন্দুক নিয়ে মহড়া দেয়া ২ তরুণের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিটি পার্কে বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে দুই তরুণের ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় লিমন তোহা (২২) ও ইয়াছিন মোল্লা (২৩) নামে দুই তরুণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

২৯ আগস্ট শনিবার জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলাটি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার দুজনের মধ্যে লিমন তোহা বন্দর বাজার এলাকার কে কে টাওয়ারের পাশের মসুরের বাড়ির ভাড়াটিয়া মো. শামীম আহমেদের ছেলে এবং ইয়াছিন মোল্লা বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা মো. স্বপন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি পার্কের বিভিন্ন এলাকায় দুই তরুণের বন্দুক হাতে ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের আইসিটি শাখা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিওটির নির্মাতা হিসেবে লিমন তোহা এবং বন্দুক হাতে থাকা তরুণ হিসেবে ইয়াছিন মোল্লাকে শনাক্ত করে।

পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজি সদৃশ দুটি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খেলনা অস্ত্র হলেও জনসমাগমপূর্ণ এলাকায় সেগুলো আসল অস্ত্রের মতো প্রদর্শন করে মহড়া দেওয়া এবং এর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮