• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৫৯:৩২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামি দিপুসহ গ্রেফতার ৮

৩১ জুলাই ২০২৬ সকাল ০৯:৩৬:২৪

রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামি দিপুসহ গ্রেফতার ৮

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুসহ আটজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল।

স্থানীয়রা জানান, দিপুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা, এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন এবং মাদক ব্যবসায় বাধা দিলে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ছিল।

জানা গেছে, ২৯ জুলাই বুধবার সকালে ও বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেন এলাকাবাসী ও অভিভাবকরা। স্মারকলিপিতে তারা অভিযোগ করেন, দিপুর মাদক ব্যবসার কারণে এলাকার বহু কিশোর ও তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দিপুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে অবগত হওয়ার পর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাৎক্ষণিকভাবে দিপুকে গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় ৩০ জুলাই বৃহস্পতিবার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বনরূপা এলাকা থেকে ১৪ মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুকে গ্রেফতার করা হয়।

অভিযানে দিপুর পাশাপাশি মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০