• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:২০:০৩ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২৩ জুলাই ২০২৬ দুপুর ০১:১১:৫৬

ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

২২ জুলাই বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়াসহ ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতার হাবিবুর রহমান ধামরাইয়ের সূতিপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

এছাড়া, গ্রেফতার হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আসামে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫০
আসামে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫০
২৩ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৯:৩৫



বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৩ জুলাই ২০২৬ সকাল ১১:৪৪:০৫





Follow Us