• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৯:৩৭ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রধান শিক্ষক, গণপিটুনির পর নিখোঁজ

১ জুলাই ২০২৬ সকাল ১১:৪২:০৩

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রধান শিক্ষক, গণপিটুনির পর নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবীদ্বারে প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় এক প্রধান শিক্ষককে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হওয়ার পর চিকিৎসার কথা বলে কয়েকজন তাকে নিয়ে চলে যান। এর পর থেকে তার অবস্থান জানা যায়নি।

৩০ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. মুক্তল হোসেন (৫০) উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দেবীদ্বার উপজেলার বনকোট গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার উজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার সন্তানদের নিয়ে বল্লভপুরে ভাড়া বাসায় থাকেন। ওই নারী স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষক মুক্তল হোসেন প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। এ কারণে মঙ্গলবার রাতে এলাকাবাসী নজরদারি করেন।

অভিযোগ রয়েছে, রাতে মুক্তল হোসেন বাসায় প্রবেশ করলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। একপর্যায়ে তিনি বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করে মারধর করা হয়। পরে কয়েকজন যুবক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা বলে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।

খবর পেয়ে রাত ১২টার পর দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়েও মুক্তল হোসেনের সন্ধান মেলেনি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষককে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।

ওসি আরও জানান, রাতে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, প্রবাসী স্বামী পারিবারিক একটি বিষয়ে কথা বলার জন্যই শিক্ষককে তার স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

এদিকে, স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের মার্চে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মুক্তল হোসেনকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে তিনি আবার প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল হন।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
১ জুলাই ২০২৬ সকাল ১০:৫৮:১০


Follow Us