• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৮:৫২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ৩ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

২৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১০:৩৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

Ad

২৮ জুলাই শুক্রবার রাত ৯ টার দিকে পৌর এলাকার শিবতলা মোড় থেকে আসামি আনসার মোড়লকে (৬৫) গ্রেফতার করা হয়।

Ad
Ad

আনসার মোড়ল সদর উপজেলার পলশা গ্রামের মৃত ইউনুছ আলী দেওয়ানের ছেলে।

জানা গেছে, পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত আসামি আনসার মোড়লের মুদি দোকান। দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে তিন শিশুকে যৌন নিপীড়ন করে আনসার। এ সময় তিন শিশুর হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয় আসামি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামী গা ঢাকা দেয়।

পরবর্তীতে এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

গ্রেফতার আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us