• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫২:৪৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৬:৪৯

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লা সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎২৯ এপ্রিল বুধবার রাতে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

‎বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পিকআপ ভ্যান ও বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়।

Ad

‎পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা ওই পিকআপ ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ উন্নত মানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।

‎উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দুই হত্যা মামলায় আইভীর জামিন
দুই হত্যা মামলায় আইভীর জামিন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:০১



হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:৫২




Follow Us