• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৪১:৩৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেফতার

৫ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৮:৫১

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পরে রাত ১টার দিকে থানায় নিয়ে আসলে শত শত মানুষ তাদের দেখতে থানায় ভিড় জমায়।

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।

তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেফতারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন।

আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯