• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:৩৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৪:৩৬

নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ এপ্রিল শুক্রবার রাতে বেগমগঞ্জের ফেনী-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী মিয়ারপোল এলাকায় ফেনী থেকে লক্ষ্মীপুরগামী ‘যমুনা লাইন’ এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আজাদ (৪০)। তিনি বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর (বরকন্দাজ বাড়ি) এলাকার বাসিন্দা মৃত লোকমান মিয়া ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে একটি সাদা টিস্যু কাগজে মোড়ানো প্যাকেটের মধ্যে ৩০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আইটেল আইটি ২১৭১ মডেলের সীমযুক্ত বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬