• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৯:১৫ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে পোশাক কারখানায় চুরি, সিআইডির হাতে আটক কর্মচারী

৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২০:৩১

কালিয়াকৈরে পোশাক কারখানায় চুরি, সিআইডির হাতে আটক কর্মচারী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় চুরি হওয়া কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে গাজীপুর সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির পুলিশ সুপার মো. সাহেদ মিয়া।

Ad
Ad

তিনি জানান, উপজেলার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের স্যাম্পল সেকশন থেকে গত ১৩ মার্চ রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টির তদন্তে নামে সিআইডি গাজীপুর ও মেট্রো ইউনিট।

Ad

তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে একই প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামকে শনাক্ত করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

সিআইডি জানায়, ২ এপ্রিল বৃহস্পতিবার রাতে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চুরি হওয়া কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ অন্যান্য সরঞ্জাম এবং নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, আটক সিয়ামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রিয়াদুল ইসলাম সিয়ামকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৪:৩৬



সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:২৪

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:৪৮






Follow Us