ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকা থেকে ৩২৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৬)।
আজ ১৫ মার্চ রোববার ভোর ৪টার দিকে উপজেলার কাশিপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব ফেন্সিডিল জব্দ করা হয়।


র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতেই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, র্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৩২৪ বোতল ফেন্সিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available