• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১১:০৬:৩৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পূবাইলে শিশু ধর্ষণের পর হত্যা: গ্রেফতার ১

১৬ জুলাই ২০২৩ রাত ০৯:১৫:১৩

পূবাইলে শিশু ধর্ষণের পর হত্যা: গ্রেফতার ১

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে ৮ বছড়ের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের হাতে আটক মো. আব্দুল্লাহ (১৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Ad

জানা যায়,  ১২ জুলাই বুধবার বিকেলে মাজুখান বাঘেরটেক এলাকার জাহাঙ্গীরের ভারাটিয়া ও একই এলাকার পশ্চিম পাড়ার আবুল হোসেনের মেয়ে নুপুর (৮) পাশের বাড়ির লিটনের বিয়ের অনুষ্ঠানে যায়। মাগরিবের পরেও নুপুর বাড়িতে ফিরে না আসলে রাত দশটার পর এলাকায় খোঁজাখুজি ও মাইকিং করা হয়। পরে বৃহস্পতিবার সকাল নয়টার স্থানীয় গাড়ি চালক আব্দুল আলিমের ছেলে আবদুল্লাহ নুপুরের বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবদুল্লাহকে সন্দেহজনক হিসেবে আটক করে। পরে শনিবার বিকেলে আটক আবদুল্লাহ গাজীপুর চীফ ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

Ad
Ad

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাহিদুল ইসলাম বলেন, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ ও হত্যার রহস্য উদঘাটন করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us