• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫২:৩৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেফতার

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪১:৫৫

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেফতার
জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

৩ অক্টোবর শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি জানান, রাড্ডা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গ্রেফতার সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় গত ১ অক্টোবর পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬