• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৯:৫০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩১:১৬

বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী।

২২ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে।

এদিকে পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে; যা তদন্ত শেষে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭