• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৮:২৭ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫০:০৪

নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া এলাকায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad
Ad

পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারে করে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ভিডিওটি নজরে আসার পর নড়িয়া থানা পুলিশ রাতভর পদ্মা নদীতে অভিযান চালায়।

Ad

অভিযানকালে ট্রলারে থাকা রাকিব হাওলাদার (২৩) ও আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)-কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ বেপারী (৩৮)-কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নড়িয়া থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নদীপথে চাঁদাবাজি বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮







Follow Us