• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৫১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় কারাবন্দীর হার্টে রিং প্রতারণায় গ্রাম পুলিশের জরিমানা

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:৫০

কাউনিয়ায় কারাবন্দীর হার্টে রিং প্রতারণায় গ্রাম পুলিশের জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় কারাবন্দীর হার্টে রিং পরানোর নামে প্রতারণার অভিযোগে গ্রাম পুলিশ আব্দুল হালিমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুর্শা ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত।

ভুক্তভোগী সামছুল হকের স্ত্রী খালেদা বেগম জানান, তার স্বামীকে ৭ জানুয়ারি কারাগারে পাঠানো হলে, ১৩ জানুয়ারি রাতে গ্রাম পুলিশ আব্দুল হালিম বাড়িতে এসে জানান, স্বামী হার্ট স্ট্রোক করেছে এবং জরুরি রিং প্রতিস্থাপনের জন্য ৯০ হাজার টাকা প্রয়োজন। এ ঘটনায় তিনি ৩০ হাজার টাকা হালিমকে দেন, বাকি ৬০ হাজার টাকা বিকাশে পাঠানোর চেষ্টা করলে পরে প্রতারণা ধরা পড়ে।

স্থানীয়রা হালিমকে আটক করলে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রাম্য আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করেন। চেয়ারম্যান জানান, যদি প্রমাণিত হয় হালিম প্রতারক চক্রের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন, এটি প্রতারক চক্রের কাজ; চক্রের সদস্য সনাক্তের জন্য তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭