• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৬:৫৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা

১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৭:২৫

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে খুনের ঘটনায় মামলা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুল আলম (৫৫) নামে এক খেজুর গাছিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

১১ জানুয়ারি রোববার বিকেলে নিহতের মেয়ের জামাই মো. সেলিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন।

মামলায় রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ডের কাইন্দেরকূল এলাকার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে মো. মোজাম্মেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শামসুল আলম সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামের ইছু মিয়ার ছেলে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে খেজুর গাছে হাড়ি বসাতে যান শামসুল আলম। এ সময় পাশের জমিতে খেজুর গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে জমির বর্গাচাষি মো. মোজাম্মেলের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে শামসুল আলমের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শামসুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ জানুয়ারি শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০


জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০