• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৬:১৩ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা

৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৪ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছেলেটির বাবা জানিয়েছে সে মাদকাসক্ত ছিল।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩:০৩

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
জামুকার নতুন ডিজি মোস্তফা জামান
৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৮:৫১