ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তুলাতলী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ডা. ইসমাইল আল রাজিবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চিকিৎসক ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available