• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০১:৪৪:৪০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন গ্রেফতার

৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:১০:২০

ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদকে সেনাবাহিনী নবীনগর ডিএসএস এলাকা থেকে গ্রেফতার করেছে।

৫ অক্টোবর শনিবার গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক পাঁচজনকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এসময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেফতাররা এই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২