• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ রাত ১১:০৮:৪২ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় সেনা অভিযানে তিন মাদক কারবারি আটক

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫২:১৮

সাতক্ষীরায় সেনা অভিযানে তিন মাদক কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কুকরালী গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

১৪ সেপ্টেম্বর রোববার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, গড়েরকান্দা এলাকার চিহ্নিত মাদক কারবারি আঞ্জুয়ারা বেগম, ছেলে আসিফ এবং গাজা ও মাদক বিক্রেতা আব্দুর রহিম।

সাতক্ষীরা সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে আঞ্জুয়ারা বেগম বাড়িতে মাদক বিক্রি করে আসছিলেন। অভিযানকালে তার বাড়ি থেকে চাপাতি, ইয়াবা, মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকাসহ বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
২৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৬

Follow Us