• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৪:৪১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে মাদকাসক্ত স্বামী

১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১৬:১১

রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে মাদকাসক্ত স্বামী

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বখাটে স্বামী রাব্বি। ১০ সেপ্টেম্বর বুধবার রাতে শহরের কাঁঠালতলী এলাকায় ভিকটিম রিনির পিত্রালয়ে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় রিনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

এদিকে, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, পেটের নাড়িভূড়ি বের হওয়া গুরুত্বর আহত অবস্থায় এক নারীকে নিয়ে আসলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করেছি।

আরও পড়ুন

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

আহত ভিকটিম নারীর বড় ভাই প্রতিবেদককে জানিয়েছেন, তিন বছর আগে রাঙামাটি শহরের তবলছড়ির খান মসজিদ এলাকার জনৈক নাজির ইসলামের ছেলে আব্দুস সালাম রাব্বির (২৮) সাথে কাঁঠালতলী এলাকার মৃত নজরুল ইসলামের কন্যা নওরীন আক্তার রিনির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বখাটেপনার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে।

পেশায় ফার্নিচারের ফুল মিস্ত্রি হলেও সে মাসের অর্ধেক সময় কাজ না করে মাদক সেবনেই ব্যস্ত থাকতো এবং স্ত্রীকে মারধর করতো। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে নাপেরে ভিকটিম রিনি গত কিছুদিন আগে নিজ পিত্রালয়ে চলে আসে।

এরপর থেকে স্বামী রাব্বিও শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর সাথে দেখা করতো। বুধবার রাতে স্বামী এসেই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

এসময় মাদকাসক্ত স্বামী রাব্বি তার সঙ্গে নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে স্ত্রী রিনির তলপেটে আঘাত করলে সাথে সাথেই পেটের ভেতর থেকে নাড়ি-ভুড়ি বের হয়ে আসে। এসময় রক্তক্ষরণে রিনি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে রেখেই স্বামী রাব্বি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক স্বামী রাব্বিকে গ্রেফতারের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদককে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯