• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৬:০৩ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৮ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৪:৩১

ফরিদপুরে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের চার দিন পর রেদোয়ান নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ আগস্ট রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চতল বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেদোয়ান সদরপুর উপজেলার বাইশরশি এলাকার প্রবাসী শেখ আবু বক্কর সোহেলের ছেলে। তিনি গত ১৩ আগস্ট মোটরসাইকেল ও একটি আইফোনসহ নিখোঁজ হন। পরে সদরপুর থানায় একটি জিডি করে তার পরিবার।

Ad
Ad

এই ঘটনায় রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল আলামতসহ ঘাতক জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘাতক ব্যক্তি তুজারপুর ইউনিয়নের লুকমান মুন্সীর ছেলে।

Ad

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত, ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট করার পরে নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
১০ মার্চ ২০২৬ দুপুর ০২:১৭:৪৩



কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬:২৮




মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০



Follow Us