• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:০৫:০২ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

২২ জুলাই ২০২৫ সকাল ০৯:৫৯:৪১

কক্সবাজারে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে  সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২৬ হাজার ইয়াবাসহ চালককে গ্রেফতার করেছে বিজিবি।

Ad

২১ জুলাই সোমবার সসন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

গ্রেফতার চালক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার আব্দুল গফুরের ছেলে শেখ আহম্মদ (৩৫)। তাকে  রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। একপর্যায়ে সিএনজি চালকের সিটের নিচে লুকানো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মরিচ্যা যৌথ চেকপোস্টে  তল্লাশি চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল
পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:১০

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু
আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪১:৩৬

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:৪৬


রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:৫৯



রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭


Follow Us