• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:১৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার রাতের আঁধারে মাদকের বিরুদ্ধে অভিযান, দু’জনের তিন মাসের কারাদণ্ড

১৭ জুলাই ২০২৫ সকাল ০৮:৪৬:৩৭

রাঙ্গুনিয়ার রাতের আঁধারে মাদকের বিরুদ্ধে অভিযান, দু’জনের তিন মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাত তখন গভীর। চারদিকে নীরবতা। কিন্তু সেই নীরবতার বুক চিরে রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী এলাকায় শুরু হয় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। সাথে ছিল রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের টিম।

এসময় ধরা পড়ে দু’জন। একজন বাবুল ইসলাম (৪২), রাউজানের রমজান আলী হাটের মৃত বাচ্চু মিয়ার ছেলে। আরেকজন ফয়েজ উদ্দিন (২২), বান্দরবানের আলীকদম উপজেলার বটতলি পাড়ার একরাম হোসেনের ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সমাজকে সুস্থ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০