• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:০০:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ২০০টি স্বর্ণের আংটিসহ নারী আটক

১৬ জুলাই ২০২৫ দুপুর ১২:১৫:৫৫

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ২০০টি স্বর্ণের আংটিসহ নারী আটক

পাবনা প্রতিনিধি: পাবনা বেড়ায় একনারীকে ২০০টি স্বর্ণের আংটিসহ আটক করেছে নৌপুলিশ।

Ad

১৪ জুলাই সোমবার সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘটনাটি ঘটে।

Ad
Ad

আটক নারী করুনা খাতুন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় করুনা খাতুন নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহ হয়। তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টনের উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া আংটিগুলো বিশেষভাবে তুলায় মোড়ানো ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটক ওই নারী স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘সন্দেহজনক নারীকে আটকের পর ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসন্মুখে স্বর্ণ পরীক্ষা ও পরিমাপ করি। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা, যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us