• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪১:৫৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৪ জুলাই ২০২৫ সকাল ০৯:৩৪:০৫

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকি ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ এসে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭





নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯