• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৬:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৩ দিন পর প্রথম শ্রেণির ছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৩:০৬

নিখোঁজের ৩ দিন পর প্রথম শ্রেণির ছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামের এক শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার চরলোটাবর এলাকার একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম (৭) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের শিকার মরিয়ম (৭) ওই এলাকার বাহাদুর আলীর মেয়ে।

নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মরিয়মের সন্ধান পায়নি পরিবার। অবশেষে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় বিদ্যালয়ের পাশেই জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরে মেলে নিখোঁজ মরিয়মের সন্ধান। বসতঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, আমরা খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে জামিনুরের বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি।

জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯

চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৫