• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ছাত্রদের নিকট মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

২১ জুন ২০২৫ সকাল ০৮:৫১:০৩

জয়পুরহাটে ছাত্রদের নিকট মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাদক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

২০ জুন শুক্রবার রাত ৯টার দিকে আক্কেলপুর রেল স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

অভিযানকালে ২শ ৪৯ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরেই লাইসেন্সবিহীন মাদকসেবনকারীদের নিকট বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬