• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৭:৪৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় সীমান্তে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৮ মে ২০২৫ দুপুর ১২:২৬:১২

নওগাঁয় সীমান্তে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

আজ ১৮ মে রোববার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

বিমান থেকে ৬টি স্বর্ণের ডিম জব্দ করল এনবিআর

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত আছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১