• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৫১:৫০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮ মে ২০২৫ সকাল ১১:১৭:২৬

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

১৭ মে শনিবার রাতে উপজেলা সদরের বাঘরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিফাত খান ঝালকাঠি জেলা সদরের কেফায়েত নগর ৭ নং ওয়ার্ডের মন্নান খানের ছেলে।

পুলিশ জানান, এসআই শহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে রিফাত খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রিফাত খানের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

হানিফ পরিবহনের নকল বাসে পেট্রোল-মশাল, শ্রমিক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬