• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৩:২৬:৫৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

গাঁজা ও ফেন্সিডিলসহ মাদককারবারি আটক

১৫ মে ২০২৫ সকাল ১১:৩৪:৪১

গাঁজা ও ফেন্সিডিলসহ মাদককারবারি আটক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সেলিম নামের এক মাদককারবারিকে আটক করেছে।

১৪ মে বুধবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথবাহিনী উপজেলার ঢালুয়া-বক্সগঞ্জ সড়কের মন্নারা বাজারের পার্শ্ববর্তী শুভপুর নামক স্থানে অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

এসময় সেলিম মিয়া নামক এক মাদক কারবারিকে আটক করে যৌথবাহিনী। পরে আশেপাশের এলাকা তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Ad

আটক সেলিম মিয়া উপজেলার বটতলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। অভিযান চলাকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ ও নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক সমর বড়ুয়াসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকত বলেন, মাদক বিক্রি ও সেবন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০



Follow Us