• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১০:৩৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা চকবাজারে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৯:০০

কুমিল্লা চকবাজারে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শহরের ব্যস্ততম এলাকা চকবাজার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর টহল দল চাঁদাবাজি করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে।

Ad

১২ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

আটকরা হলেন মো. লিপু (৩০) ও মো. জাহিদুল ইসলাম অপু (২৭)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মো. রাসেলের নেতৃত্বে চাঁদাবাজি করতেন। আর এই রাসেল কাজ করতেন মো. রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে, যিনি কুমিল্লা চকবাজার বিএনপির সাধারণ সম্পাদক।

সেনা সদস্যরা তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।

জনবহুল এই এলাকায় সেনাবাহিনীর এই কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us