• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

১৭ মার্চ ২০২৫ সকাল ১০:৫২:০৩

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে চরপাতা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ছাব্বির নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

১৫ মার্চ শনিবার রাতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাব্বির চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মনির মেম্বারের ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

আহত ছাব্বির জানান, স্থানীয় আরিফ গংরা আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে তাদের জমিসহ পুকুর জোর করে দখল করে। কিছুদিন আগে ওই পুকুরে তারা মাছ চাষ করলে শনিবার রাতে আরিফ ও আকবর সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে কুপিয়ে জখম করে। এঘটনার পর থেকে আরিফ গংরা পলাতক রয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬