• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৪:৫৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

১৭ মার্চ ২০২৫ সকাল ১০:০৩:০৭

লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে।

১৬ মার্চ রোববার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক শিশুটির চাচা রাবিউল ইসলাম(১৫) সারডুবি কানারবাজার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে অষ্টম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুন

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।

পুলিশ জানায়, রোববার বিকেলে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টায় অভিযুক্ত রাবিউলকে গ্রেফতার করে পুলিশ।

শিশুটির বাবা বলেন, ধর্ষক রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯