• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:২৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ তিন মাদকারবারি গ্রেফতার

৮ মার্চ ২০২৫ দুপুর ১২:৫৮:০৩

কিশোরগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ তিন মাদকারবারি গ্রেফতার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ঘোড়াধারা নদীর ঘাট থেকে ৬৩ কেজি গাঁজাসহ তিন মাদকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ মার্চ শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মান্দাইল বন্ধ ছাঁটগাওয়ের আরিফ হোসেনের স্ত্রী মনি বেগম (৩৫), মৌলভীবাজার জেলার পূর্ব কাজীরগাঁও গ্রামের মৃত বাবুল আহমেদের স্ত্রী আলেয়া খাতুন (৪০) ও বাজিতপুর উপজেলার কৈলাগ বন্দরবাড়ীর মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (২৫)।

জানা যায়, বৃহস্পতিবার সকালের মিঠামইন উপজেলা থেকে বলিয়ার্দী ইউনিয়নের নদীর ঘাট দিয়ে আসার সময় দুই নারীকে বড় বড় ছয়টি ব্যাগ পরিবহন করতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুরাদ হোসেন জানান, তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০