• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৫০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে তিন থাই গেম ও ভিসা প্রতারক গ্রেফতার

৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:২৫:৫২

কিশোরগঞ্জে তিন থাই গেম ও ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: থাই গেম ও ভিসা প্রতারণার তিন প্রতারককে গ্রেফতার করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারদের সাইবার নিরাপত্তা আইনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু থাই গেম ও ভিসা প্রতারক রণচন্ডী দক্ষিণ সোনাকুড়ি স্থানে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে এ তিনজন থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার প্রমাণ থাকায় গ্রেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলো কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র ছামিউল ইসলাম (১৯), একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির ইসলাম।

কয়েকদিন আগে সাহাবুল নামের এক থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুছ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও এ পুলিশ অফিসার জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২