• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৪:১৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বাউফলে দোকান লুট, অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

৪ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৬:৫৫

বাউফলে দোকান লুট, অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ
“অপহরণের শিকার ব্যবসায়ী শিবু বনিক (৬৫)”

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

Ad

৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবু বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন শিবু বনিক। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বনিকসহ শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে বেঁধে ফেলে সন্ত্রাসীরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা জড়ো হয়ে শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


Follow Us