• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-মাওয়া মহাসড়কে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ

৩০ নভেম্বর ২০২৪ সকাল ১১:১৮:৩৭

ঢাকা-মাওয়া মহাসড়কে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশে পড়ে আছে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ। উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।

আজ ৩০ নভেম্বর শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। মরদেহের পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০