• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২১:৩৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

৬ নভেম্বর ২০২৪ সকাল ০৯:১৯:১৮

কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারিরা হামলা চালিয়ে সাংবাদিকসহ অন্তত ২০টি বাড়িতে ভাংচুর করেছেন। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করে। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ এর বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বের হলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

স্থানীয়রা আরও জানান, মৌলভীপাড়া এলাকার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদল কর্মী, সে যদি কোনো অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।                                                  

এ ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে কু‌মিল্লা প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী এনামুল হক ফারুক সন্ত্রাসী‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১