• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৪০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

আগাছানাশক দিয়ে কৃষকের ৬ বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৯:৪৪

আগাছানাশক দিয়ে কৃষকের ৬ বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে এক কৃষকের ৬ বিঘা জমির ধান খেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মকছুদার রহমান বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন জমির পরিচর্যা করতে গিয়ে দেখতে পান তার ধানের গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সাদুল্লপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২