• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৭:৫৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের দাফন সম্পন্ন

২৭ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৫:০৯

কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা-মেয়ের দাফন সম্পন্ন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের শিকার রুনা আক্তার ও তার মেয়ে ওয়াসিমা নুরে জারিয়া আক্তারের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার মাগরিবের নামাজের পর উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আব্দুল হাদি সিকদার পাড়া (শান্তি বাজার) গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

Ad
Ad

এর আগে বিকেল ৪টার দিকে নিহতদের বহনকারী জীপগাড়িতে করে বাড়িতে পৌঁছে তাদের মরদেহ। এসময় মরদেহের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা।

Ad

নিহত রুনা আক্তার ও তার মেয়ে ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে শেষবারের মতো এক নজর দেখতে দুপুর ২টা থেকেই ভিড় করতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষসহ তাদের স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারির এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় নিজ বাসভবন ‘মুনতাছির ম্যানশনে’ মা-মেয়েকে জবাই করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত রুনা আক্তার ওই এলাকার ব্যবসায়ী নুরুল আবছার সওদাগরের স্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us