• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে র‍্যাব ধরলো হত্যাকারী, পুলিশের অভিযানে অটোরিকশা উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৫০:০৩

ময়মনসিংহে র‍্যাব ধরলো হত্যাকারী, পুলিশের অভিযানে অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামীকে গ্রেফতার করে র‍্যাব ১৪। পরে গ্রেফতার আসামীদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করলে তাদের দেয়া তথ্যমতে থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর সকালে উপজেলার রান্দিয়া গ্রাম হতে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্নিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়। 

নিহত খালেদ সাইফুল্লাহ (২৮) কোতয়ালী থানার আকুয়া ওয়ারলেস গেইট এলাকার  উমর ফারুকের ছেলে বলে জানায় পুলিশ। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরপর গত ১৬ সেপ্টেম্বর র‍্যাব ১৪ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রধান দুই আসামী মোহাম্মদ রবিন(২৩) ও কবির হোসেন(৩৫) গ্রেফতার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

পরে পুলিশের এস আই আবুল কালাম আজাদ আসামীদেরকে নিয়ে অভিযান করে পাগলা থানা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা এবং গফরগাঁও থানা এলাকা থেকে ১টি ব্যাটারি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় হত্যার ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০