• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:০৪ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৬:৫৩

ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ২৭৫ কেজি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১