• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৯:৪১ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

১১ জুন ২০২৪ সকাল ০৮:২০:২২

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর জিসান হাসান রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১০ জুন সোমবার বিকেলের দিকে উপজেলার কালামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার বিকেলের দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।

Ad
Ad

নিহত জিসান বাবা-মায়ের সঙ্গে কালামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

পুলিশ জানায়, বাসার অদূরে একটি বাঁশঝাড়ের পাশে শিশু জিসানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, রোববার বিকেলে নিখোঁজ হয় শিশুটি। সোমবার বিকেলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ধামরাইয়ের কালামপুরের কবরস্থানের পাশ থেকে তার মরদরহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানা, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হতে পারে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৩৫

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:০৩



চাঁদে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-টু’
চাঁদে যাচ্ছে নাসার ‘আর্টেমিস-টু’
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:৫৮







Follow Us