• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:০৬:০৪ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১০ জুন ২০২৪ সকাল ১০:৪০:৩৮

ধামরাইয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় কালাম বিশ্বাস (২৬) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৯ জুন রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কালাম বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুপুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীসহ ঢাকার সাভারের উত্তরপাড়া খালেক মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার গায়ে একাধিক জখমের চিহ্ন দেখা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ত্রী সীমা (২২) বলেন, রাত ৯টার দিকে বলছে, গান শুনতে যাব। রাত ১২-১টার মধ্যে চলে আসব। এরপর থেকেই ফোন বন্ধ ছিল। বিকেল ৩টার দিকে আমার বোনের জামাই ভ্যান নিয়ে এদিকে আসে। তখন আশপাশের লোকজন জানায়, একটি মরদেহ পড়ে আছে। পরে সেখানে এসে মরদেহ দেখতে পায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১