• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৪:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মাটির নিচ থেকে ড্রামভর্তি মদ তৈরির উপকরণ উদ্ধার

৮ মে ২০২৪ দুপুর ১২:৫৩:২২

মাটির নিচ থেকে ড্রামভর্তি মদ তৈরির উপকরণ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া)সহ আজিজার রহমান (৬৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ৭ মে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ৬ মে সোমবার দিবাগত রাতে উপজেলার কাশিমপুর এলাকায় নিজ বাড়ির মাটির নিচ থেকে চোলাই মদ তৈরির ড্রামভর্তি ওয়াসসহ তাকে গ্রেফতার করা হয়। আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, গ্রেফতার আজিজার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি আজিজারকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। ৭ মে মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজিজারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯