• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৩৬ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে জুয়ার আসর বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

১৯ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৪৮:১৬

সাদুল্লাপুরে জুয়ার আসর বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার কল্যাণপুরে বারুনী মেলা উপলক্ষে জুয়ার আসর বসিয়েছিলেন স্থানীয় ইউপি সদস্য আল-আমিন সরকার। এই জুয়ার আসরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে জুয়ার আসর বসানোর অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

১৮ এপ্রিল বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

অভিযুক্ত আল-আমিন সরকার উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও দাউদপুর (পশ্চিমপাড়া) গ্রামের সাদা সরকারের ছেলে।

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গত ১৫ এপ্রিল রাতে জামালপুর ইউনিয়নের কল্যাণপুরে বারুনীর মেলা উপলক্ষে সিট জামুডাঙ্গা গ্রামের গোলজারের বাড়ির সামনে এই জুয়ার আসর বসান আল-আমিন। তার জুয়ার আসর বসানোর ভিডিও ছড়িয়ে পড়ায় উপজেলাজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

মেলা উপলক্ষে জুয়ার আসরে যাওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আল-আমিন সরকার।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) জানান, আল-আমিন মেম্বরের জুয়ার আসর বসানোর ঘটনায় মামলা হয়েছে বলে শুনেছি।

আরও পড়ুন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনের নজরদারি

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কল্যাণপুরের বারুনীর মেলার আগের রাতে জুয়া খেলার অভিযোগে সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জুয়ার আসর বসানোর অভিযোগে ইউপি সদস্য আল-আমিন সরকারের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:৪২