• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:০৪ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

৩১ মার্চ ২০২৪ রাত ০৮:০৭:০৫

রংপুরে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

রংপুর ব্যুরো: রংপুরে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

Ad

৩০ মার্চ শনিবার দিবাগত রাত ১টার দিকে কোতয়ালী থানাধীন শ্যামপুর কলেজ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক মাদক কারবারি বগুড়া জেলার সদর থানা বাঘোপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. শুভ ইসলাম শান্ত।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর কলেজ পাড়া এলাকায় সন্দেহজনক ১টি প্রাইভেটকার তল্লাশী করা হয়। এসময় শান্তকে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শান্ত বহুদিন যাবত উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব ১৩-এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারির প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদঘাটনে কাজ করছে র‌্যাব। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

রোববার তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৫


গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০

নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:২০






Follow Us