• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫০:৩৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭

৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১০

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭
প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার এবং এ সময়ে ৫৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৫ নভেম্বর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৪১ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, রমনা বিভাগ ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১.৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭
৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১০






জামিন পেলেন পরীমনি
জামিন পেলেন পরীমনি
৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৬