• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৬:১৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

২২ মার্চ ২০২৪ দুপুর ১২:০৫:৩৭

হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।  

Ad

১৬ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জামাল উদ্দিন মাঝি (৪০) ওই এলাকার আব্দুল কাদের মাঝির ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ শুক্রবার রাজনৈতিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীগঞ্জ বাজারে ড. শাম্মী আহমেদের অনুসারী ও পংকজ নাথের অনুসারীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। নিহতের স্বজনদের দাবি, এ দ্বন্দ্বের জেরেই জামাল উদ্দিন মাঝিকে খুন করা হয়েছে।

নিহত জামাল স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী ছিলেন। শনিবার সকালে আলীগঞ্জ রওয়ানা দেন জামাল উদ্দিন মাঝি। কিছুদুর অগ্রসর হতেই একটি সয়াবিন ক্ষেতের মধ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। মেডিকেলের রিপোর্ট ও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us